Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

কুমিল্লায় বাহার কন্যা সূচনার জয়

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে তাহসিন বাহার সূচনা বড় ব্যবধানে জয় পেয়েছেন। শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে জেলা স্কুল মিলনায়তনে এ ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর চেয়ে প্রায় ২২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। ।

১০৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, তাহসীন বাহার সূচনা পেয়েছে ৪৮ হাজার ৮৯০ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সূচনা ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনের অন্য দুই প্রার্থীর মধ্যে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পাঁচ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

সূচনা কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button