Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিরাজধানীরাজনীতি

গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই: মির্জা আব্বাস

গণতান্ত্রিক আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, রফিকুল আলম মজনু,জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের সাদরেজ জামান, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, নাসির উদ্দিন নাসিরসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতনের সকল মাত্রা ছাড়িয়েছে ক্ষমতাসীনরা।

এছাড়া, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মনোবল ও ধৈর্য্য অটুট রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button