Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজনীতিসরকার

যেকোনো পরিস্থিতিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: প্রধানমন্ত্রী

দেশের যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার রাজশাহী সেনানিবাসের কোর পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সশস্ত্র বাহিনী এখন শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি রক্ষা মিশনেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে আনছেন বলেও জানান সরকার প্রধান।

সরকার সেনাবাহিনীকে একটি আধুনিক জ্ঞান-প্রযুক্তিসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭২ সালে সশস্ত্র বাহিনী গড়ে তোলেন।

১৯৭৪ সালের জাতীয় প্রতিরক্ষা নীতিমালা গ্রহণ করেন। আজকের সেনাবাহিনী সেসবের ধারাবাহিকতায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়া, আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা। জনগনের প্রতি ধন্যবাদ জানাই। বারবার ভোট দিয়ে আমাদের বিজয়ী করায় দেশর সেবা করতে পারছি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button