Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

দেশ ধ্বংসের তৎপরতায় বিএনপি

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

দেশ ধ্বংসের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি।  তাদের দেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি কোনো আস্থা নেই বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার  (২৯ ফেব্রয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এসময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান কাদের।

কাদের বলেন,সন্ত্রাসী রাজনীতির প্রতিভূ এবং জঙ্গিবাদ-উগ্রবাদের পৃষ্ঠপোষক বিএনপির মুখে, মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে কথা বলা শোভা পায় না। তারা জনবিচ্ছিন্ন হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এসময়ে তিনি বলেন, যে কোন সময়ের তুলনায় দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button