Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৬ষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার বিকেলে কেনিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের হ্রাস এবং (প্লাস্টিক) দূষণের ত্রিশঙ্কা মোকাবেলা করায় এবারের জাতিসংঘ পরিবেশ অধিবেশনের থিম নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং দূষণ মোকাবেলায় কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সহযোগিতামূলক পদক্ষেপ।

সাবের চৌধুরী অধিবেশনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণ করবেন, বাংলাদেশের কান্ট্রি স্টেটমেন্ট প্রদান করবেন এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে দেশের সাফল্যগুলো তুলে ধরবেন।

পরিবেশগত সুরক্ষায় জাতীয় উদ্যোগ ও মালিকানার গুরুত্বের পাশাপাশি তিনি বৈশ্বিক ঐক্য ও কর্মের গুরুত্ব তুলে ধরবেন।

আগামী ৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button