Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপি রমজানে কর্মসূচি দিলে জনগণের তোপের মুখে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি রমজানে কর্মসূচি দিলে জনগণের তোপের মুখে পড়বে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,নির্বাচন বর্জন করে বিএনপি যে ভুল করেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারবে কি না সেটি বিষয়। এ ভুলের জন্য নেতারা কর্মীদের তোপের মুখে পড়েছে। দলটি  রোজা-রমজান-ঈদ কোনোটাই মানে না । রমজানের মধ্যে কর্মসূচি দেওয়ার কথা ভাবছে, ঈদের দিনও কর্মসূচি দেয় কি না সেটিই দেখার বিষয়।

এরআগে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইওসেফ আল দুহাইলান,মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন ফাহমী এবং অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button