Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

বৈদেশিক ঋণের চাপ তো কিছুটা আছেই: অর্থমন্ত্রী

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, তবে খুব যে বেশি চাপ বিষয়টা এ রকম নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তর এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে । তবে খুব যে বেশি চাপ বিষয়টা এ রকম নয়, আমরা মরে গেছি বিষয়টা এ রকম নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে । সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।

এছাড়া,মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হয়ে যাবে বলেও জানান, আবুল হাসান মাহমুদ আলী।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button