Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারঅন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

আওয়ামী লীগ জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণ করেছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণ করেছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ  হাসিনা। বৃহস্পতিবার  বিকেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের  সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ এর নির্বাচনে ইশতিহারে আমরা যা যা ওয়াদা জাতিকে করেছিলাম, এরপর ২০১৪ ও ২০১৮, প্রতিটি নির্বাচনে ইশতেহারে আমরা যা যা ওয়াদা করেছি প্রতিটি ওয়াদাই আমরা পূরণ করেছি। পূরণ করেছি বলেই আমরা মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি।

তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি বুঝলাম কিছু বামপন্থি দল আছে এখন তারাও লাফায়। তারাও আন্দোলন করবে, বিপ্লব করবে। তারা আন্দোলন করে ক্ষমতা থেকে সরাবে। নির্বাচনের আগে বলেছিল নির্বাচন করতে দেবে না, আমরা ইলেকশন করে এসেছি।

হাজার চেষ্টা করেও মিথ্যা অপবাদ ছড়িয়েও দেশে বিদেশি নানা তদবির করেও তারা জনগণকে ঠেকাতে পারেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবচেয়ে বড় কথা নতুন ভোটার এবং নারী ভোটাররা আরো বেশি ভোট দিয়েছে এবার।বাংলাদেশের ৭৫ সালের পর যে কয়টা নির্বাচন হয়েছে তার মধ্যে যদি কোনো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তবে সেটা ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে বলব মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে। সেই পরিকল্পনা আমরা তৈরি করেছি। আমরা যা কিছু করি পরিকল্পনা করে সুষ্ঠু ভাবে করি।

একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার, একুশ আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে চলার এবং আদর্শ নিয়ে চলার। ভাষা আন্দোলন থেকে যে চেতনার উন্মেষ ঘটেছি, তার মাধ্যমেই কিন্তু আজকে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এ স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে।

ইতিহাস বিকৃতি করে আমাদের স্বাধীনতার ইতিহাস যারা মুছে ফেলতে চেয়েছিল ধীরে ধীরে তারাই আঁস্তাকুড়ে যাবে। আর বাঙালি মাথা উঁচু করে স্বাধীন সত্য নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। এটাই হলো বাস্তবতা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button