Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ইইউ প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। সম্প্রতি শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইইউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

ইইউ প্রেসিডেন্ট বলেন, আগামী বছরগুলোতে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ। টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।

ইইউ দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে সমুন্নত রাখতে এবং এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলে জানান ইইউ প্রেসিডেন্ট।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button