Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা এখন লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার  সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিশ্বে এই মুহূর্তে ৩৫ কোটির বেশি বাঙালি ও বাংলা ভাষাভাষী আছে। সেই অবস্থান থেকে আমাদের এবারের লক্ষ্য হলো বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা বলেও জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, আজকের এই দিনের স্বীকৃতি বঙ্গবন্ধু পরিবারের স্বীকৃতি। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সিদ্ধান্ত দিয়েছিলেন ২১ শে ফেব্রুয়ারি প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে। কারণ সেই ২১ শে ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছিল। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তড়িৎ সিদ্ধান্তে এবং কানাডা প্রবাসী দুজন বাঙালি সালাম-রফিকের উদ্যোগে জাতিসংঘে রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button