রাজনীতিআওয়ামী লীগরাজধানী
বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমেছে

বোতলজাত সয়াবিনের দাম কেজিতে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ১৭৩ টাকা ছিল। পহেলা মার্চ থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ভারত থেকে শিগগিরই পেঁয়াজ ও চিনি আনা হবে। প্রতিমাসেই তেলের দাম পুননির্ধারণ করা হবে। আইন দিয়ে ভয়ভীতি দেখিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় ,সরবরাহ করেই বাজার নিয়ন্ত্রণ করা হবে বলে জানান আহসানুল ইসলাম।
এন আর/ বাংলা টিভি



