Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতিসরকার

নারীর ক্ষমতায়নে আ.লীগ সোচ্চার: প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায় ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে আওয়ামী লীগ সবসময়ই সোচ্চার বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীশেখ হাসিনা। বুধবার গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সভার  শুরুতেই সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, বসন্তের প্রথম দিন ভালোবাসার দিন। গণভবনে হাজারো ফুল ফুটেছে। সারাদেশ থেকে আগত বোনদের আগমনে গণভবন ধন্য হয়েছে।

অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন , ১, ৫৫৩ জন থেকে আমাদের ৪৮ জনকে বেছে নিতে হবে। এটা একটা কঠিন কাজ। প্রত্যেকের সাথে আলাদা করে বসা সম্ভব নয় বলে সবাইকে একসাথে গণভবনে ডেকেছি।

নারী নেতৃত্ব গড়ে তুলতে বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসনের পদ সৃষ্টি করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, যে আদর্শ নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার পর তা ভুলন্ঠিত হয়। ইতিহাস বিকৃতি করা হয়। ৮১ সালে দেশে ফিরে কিছুই পাইনি, কেবল পেয়েছিলাম সারি সারি কবর। আমার চলার পথ সহজ ছিল না। পদে পদে বাধা ছিল, যা এখনও আছে।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের নেতা কর্মীদের বৈরী পরিবেশে মোকাবেলা করে ক্ষমতায় আসতে হয়েছে। বঙ্গবন্ধুর কোনো উত্তরসূরী যাতে বেঁচে না থাকে সেজন্য শিশু রাসেলকেও তারা হত্যা করে। সুনির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো যায় এটা আমরা প্রমাণ করেছি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button