Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআন্তর্জাতিকস্বাস্থ্য

চিকিৎসকরা মেধা প্রকাশের সুযোগ পাচ্ছেন না

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের চিকিৎসকরা মানের দিক থেকে কোনো দেশের তুলনায় পিছিয়ে নেই। তারা মেধাবী, কিন্তু মেধা প্রকাশে সুযোগের ঘাটতি রয়েছে- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ভুটান থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসা রোগী কারমা দেমার সুস্থ হওয়ার তথ্য জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঐ নারী এর আগে দিল্লিসহ অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে, কিন্তু কোথাও অবস্থার উন্নতি হয়নি। পরে বাংলাদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

 

এসআর/বাংলা টিভি

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button