Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

ভালোমানের চিকিৎসক তৈরিই লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

সংখ্যা বৃদ্ধি নয়, ভালোমানের চিকিৎসক তৈরিই লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিকেল ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

সামন্ত লাল সেন বলেন, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মানা হবে। এছাড়া প্রশ্ন ফাঁস করে ডাক্তার হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার অংশ নেয় এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ছয় হাজার ১৬৮টি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button