Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্যফুটবলবাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাটকীয়তা!

সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নানা জটিলতা ও নাটকীয়তা দেখলো ফুটবল বিশ্ব। খেলায় সমতারপর দফায় দফায় পাইব্রেকারেও সমতা বজায় থাকে। পরে টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে আপত্তি জানায় বাংলাদেশ।

সন্ধ্যারপর ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।

সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে বাংলাদেশ ম্যাচ কমিশনারের কাছে আপত্তি জানালে সিদ্ধান্ত বদলান কমিশনার। ফের টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। কিন্তু এতে আপত্তি জানিয়ে মাঠ ছাড়ে ভারতীয় দল। পরে ৩০ মিনিটের মধ্যে ভারতীয় দলকে মাঠে আসার সিদ্ধান্ত দেয়, অন্যথায় নিয়মানুয়ায়ী বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

এর আগে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১১-১১ গোলের সমতার পর টস করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। প্রথমিকভাবে সিদ্ধান্ত মেনে টসে যায় দুই দল। তবে টসের মাধ্যমে সিদ্ধান্ত আসার পর মেনে নেয়নি বাংলাদেশ। তারা সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে ম্যাচ কমিশনারের কাছে। তাতে সিদ্ধান্ত বদলান কমিশনার।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সাডেন ডেথ চলবে। তাই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়। ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে।

ভারত মাঠ ছাড়ার পর রেফারি ৩০ মিনিট অপেক্ষা করেছেন। বাইলজ অনুযায়ী ভারত মাঠে না ফিরলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত দেয়।

বাংলাদেশ মাঠে অবস্থান করে আবার৷ বাইলজ অনুযায়ী ৩০ মিনিট রেফারি অপেক্ষা করবেন। এরপর প্রতিপক্ষ মাঠে না আসলে অন্য দল বিজয়ী হবে। সেই ৩০ মিনিট ইতোমধ্যে অতিক্রম হয়েছে। ম্যাচ কমিশনার ভারত দলকে মাঠে ফেরানোর চেষ্টা করছেন৷ এ রিপোর্ট লিখার সময় পর্যন্ত (রাত ১০ টা) ভারত এখনও অনড়। অন্য দিকে বাংলাদেশের যুক্তি ম্যাচ কমিশনার বাইলজের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

এখন ম্যাচের চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষা!

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button