Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগজাতীয় নির্বাচন

সংরক্ষিত আসনে এমপি হতে আওয়ামী লীগের টিকিট নিলেন ১৫৪৯ নারী

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হতে দলীয় মনোনয়ন প্রত্যাশায় ফরম কিনেছেন ১৫৪৯ নারী। সংসদের সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টি দলীয় মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সংরক্ষিত আসনের নির্বাচন উপলক্ষ্যে ১৫৪৯ টি মনোনয়ন ফরম মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে দলটি।

বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, মঙ্গলবার  থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।  দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি থেকে আয় ছিল ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন বিক্রি করে ৮১০টি মনোনয়ন ফরম।

ওএস/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button