আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে পরীক্ষায় পাস করলে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পেতে হলে আগে পরীক্ষায় পাস করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফ যেগুলো টার্গেট দিয়েছে আমরা তো ভালো করছি। বেশিরভাগই সেগুলো বাস্তবায়ন করেছে আমাদের। এখন মার্চ মাসে তারা আবার আসবে এবং দেখবে। এটা তো চলতেই থাকে। আমার তো মনে হচ্ছে দ্বিতীয় ধাপটাও আমরা মিট করব। তৃতীয় কিস্তি কবে নাগাদ প্রশ্নে বলেন, অনগোয়িং টেস্টগুলোতে পাস করতে হবে। তাহলে সেটি পাওয়া যাবে।
যেখানে মুক্ত অর্থনীতি আছে সেসব দেশে তো সবসময় একীভূত হয়। একেবারেই কাজ করছে না তার চেয়ে তো একটি ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করাই তো ভালো। এটি হলো আইডিয়া। তবে এটি অবশ্যই সম্ভব। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসে নি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে। এটার জন্য সময় দিতে হবে।
এন আর/ বাংলা টিভি



