রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া সহজ করতে সৌদি আরবের প্রতি আহ্বান: পরিবেশমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রেরণ প্রক্রিয়া সহজীকরণে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ টেকসই উন্নয়নের জন্য পারস্পরিক দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশী কর্মীদের আয়ের একটি প্রধান উৎস হিসেবে সৌদি আরবের গুরুত্ব রয়েছে । এ প্রক্রিয়া আরও সহজীকরণে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবেন।
জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা সহ জলবায়ু কৌশল বাস্তবায়ন, দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানী উৎস প্রসারে সৌদি আরবের সহযোগিতা চান। বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা উদ্ভাবনী সমাধানের এবং আরও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সহায়ক হবে বলেও জানান পরিবেশমন্ত্রী।
এন আর/ বাংলা টিভি



