বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
বাংলাদেশ থেকে অদক্ষ কর্মী নেবে সৌদি সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি সরকার বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে দেশটি।
এছাড়া, শিগগিরই এ বছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান সৌদি রাষ্ট্রদূত।
এন আর/ বাংলা টিভি



