Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতিসরকার

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণাকে নেপাল সরকার কাজে লাগাতে চায়: স্বাস্থ্যমন্ত্রী 

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণাকে নেপাল সরকার কাজে লাগাতে চায় বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন । মঙ্গলবার সকালে মন্ত্রীর দপ্তরে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল এর রাষ্ট্রদূত এইচ ই মি. ঘনশ্যাম ভান্ডারি ও নেপাল দূতাবাসের ২য় সচিব মি. ওজোনা বামজান  এর সাক্ষাৎ শেষে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কনিউনিটি ক্লিনিক স্থাপনের চিন্তা ও সম্প্রসারণ শেখ হাসিনার মাথা থেকে এসেছে। তার দূরদর্শী চিন্তার ফসল হিসেবে স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে । নেপাল সরকার এই কনিউনিটি ক্লিনিক ধারণাকে নিজ দেশে কাজে লাগাতে চাইলে প্রয়োজনীয় সহায়তা দেবার চেষ্টা করব।
তিনি  আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে একজন রোগী চিকিৎসা নিতে আমাদের দেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে এসে ভর্তিরত অবস্থায় আছেন। ভুটানে ঐ রোগীর যে চিকিৎসা সম্ভব হয়নি সেটি এখন বাংলাদেশেই হচ্ছে। অনুরূপভাবে নেপাল থেকেও কোন গুরুতর রোগী চিকিৎসা নিতে আমাদের দেশে এলে আমরা তাদেরকেও চিকিৎসা সেবা দিতে সচেষ্ট হবো।
এছাড়া,  নেপাল রাষ্ট্রদূত বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নেপালের অধিক সংখ্যাক শিক্ষার্থীদের পড়ালেখার বিশেষ সুযোগ প্রদান প্রসঙ্গে অনুরোধ করেন। নেপাল- বাংলাদেশ স্বাস্থ্য পর্যটন খাত তৈরি করা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান ডা. সামন্ত লাল সেন।
এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button