Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতিসরকার

মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভারত সফরে মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সকাল পর্যন্ত বিজিপিসহ ২২৯ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে। মিয়ানমার জানিয়েছে নৌরুটে তাদের নাগরিকদের নিয়ে যাবে।সরকারের নীতির কারণে ওখানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘর্ষ হচ্ছে।

তিনি আরও বলেন,ভারতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। মিয়ানমার ও ভারত প্রতিবেশী রাষ্ট্র। তাই মিয়ানমারের ইস্যুতে ভারতের সহযোগিতা সবসময় চেয়ে এসেছি। মিয়ানমার যাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে, যারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে তাদের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।

এছাড়া, নির্বাচনের পর বহির্বিশ্ব সরকারকে কতটুকু সমর্থন করবে, তা নিয়ে বিএনপির সন্দেহ ছিল। যখন দেখতে পেল নতুন সরকারকে বিশ্বের সবাই অভিনন্দন জানাচ্ছে, কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নতুন সরকারের সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর জন্য এবং আমাদের সম্পর্ক উচ্চতর মাত্রায় নিতে অভিপ্রায় ব্যক্ত করেছেন বলেও জানান ড. হাছান মাহমুদ।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button