Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপির সাথে দেশের জনগণও নাই, বহির্বিশ্বও নাই: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির সাথে দেশের জনগণও নাই, বহির্বিশ্বও নাই। বিকেলে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্যের সমস্যা সমাধান করে আপনাদের জীবনমান উন্নত করা। বঙ্গবন্ধুকন্যার উপর আস্থা রাখতে হবে।

শেখ পরশ বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি লেগেই ছিল। মানুষের জীবনে কোন নিরাপত্তা ছিল না, ছিল না মানুষের অধিকার। গরিব-দুঃখী মানুষ নিয়ে তাদের কোনদিনই কোনর মাথা ব্যাথা ছিল না। বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য রাষ্ট্রের মানবিক ধারাকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং গণমানুষের সুখে-দুঃখে সাথি থাকা। এরইমধ্যে মানবিক যুবলীগ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে । আজকের এই শীতবস্ত্র বিতরণ এর সামান্য প্রয়াস।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জসিম মাতুব্বর, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিকসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button