বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়া রাষ্ট্রদূত ও বিমসটেক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ সুবোলো এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমসটেক এর সেক্রেটারি জেনারেল ইন্দ্র মানি পান্ডের নেতৃত্বে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বিমসটেক-এর প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাত করেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়া উভয় দেশের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আমরা মন্ত্রী পর্যায়ে কাজ করতে আগ্রহী।
বিনিয়োগের জন্য অর্থনৈতিক জোন করেছে সরকার। আমদানি-রপ্তানিতে আমরা একাধিক দেশের সাথে সরাসরি বিনিময় ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। রপ্তানিযোগ্য পণ্য তালিকায় বৈচিত্র্য আনতে নতুন উন্নত মানের পণ্য আগামীতে যুক্ত হবে বলেও জানান তিনি ।
তিনি আরও বলেন,বিমসটেক-এর সদস্য দেশগুলোর মাঝে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে একসাথে কাজ করতে বাংলাদেশ উদ্যোগী ভূমিকা রাখবে।
এর আর/ বাংলা টিভি



