Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

যুদ্ধ চাই না, গায়ে এসে পড়লে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না  বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সীমান্ত ক্রস করে মিয়ানমার থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। বর্ডার গার্ড বাংলাদেশকে  এরইমধ্যে  নির্দেশনা দেয়া হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের  এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে কতদিন যুদ্ধ চলবে তা জানি না। তবে কোনো যুদ্ধে জড়াতে চাই না, যুদ্ধ চাইও না। প্রধানমন্ত্রী সবসময় নির্দেশনা দিয়ে রেখেছেন। আমাদের গায়ে এসে পড়বে আমরা ছেড়ে দেব না।  সবসময় তৈরি আছি বলেও জানান

সীমান্তরক্ষী বাহিনী এবং কোস্টগার্ডকে নির্দেশনা দেয়া হয়েছে। কোনোভাবেই আমাদের সীমানায় কেউ অনুপ্রবেশ করতে না পারে। সে ব্যাপারে  সতর্ক রয়েছি। বাংলাদেশের বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বেশ কয়েকজন সদস্য।

রোহিঙ্গাদের প্রবেশ করতে দেওয়া বিষয়ে মন্ত্রী বলেন, এখানে কারও আসা উচিত হবে না। যেই আসবে, তাকে সঙ্গে সঙ্গে আবার মিয়ানমারে পাঠিয়ে দেব। এছাড়া মানবাধিকারের প্রশ্ন এখন আসবে না, কারণ সেখানে যুদ্ধ চলছে বলেও জানান  আসাদুজ্জামান খান কামাল।

এস আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button