বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি
ড. ইউনূসকে কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই: আইনমন্ত্রী

ড. ইউনূসকে কারাগারে পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সহকারী জজ ও সমপর্যায়ের বিচারবিভাগীয় কর্মকর্তাদের বুনিয়াদি ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন । আদালত তার বিরুদ্ধে যে রায দেবে তা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্টদের বলে জানান তিনি।
বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ারসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এন আর/ বাংলা টিভি



