Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই–মেইলে হুমকি দেয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।  রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

তিনি বলেন,সৌদি সরকারের সহায়তায় হুমকিদাতা দুজনকে শনাক্ত করে দেশে ফেরানো হয়েছে। গ্রেপ্তার দুজনের নাম দ্বীন ইসলাম ও কবির হোসেন। তারা সৌদি যুবদলের নেতা ।

দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তারা প্রধানমন্ত্রীর ওপর হামলার হুমকি দিয়েছিলা। তাদের সঙ্গে অন্য আরও কেউ জড়িত রয়েছেন কিনা, সেটা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button