অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ
আলুর বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু, দ্রুতই কমে আসবে দাম

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের বাজারে সরবরাহ বাড়ানোর জন্য আমদানি শুরু হলো আজ। দেড়মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এর প্রভাবে, এরই মধ্যে স্থানীয় বাজারে দেশি আলুর দাম কমতে শুরু করেছে।
শনিবার বিকেল ৩টায় হিলি স্থলবন্দরে ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় আলু আমদানি শুরু হয়।
এসব আলু ভারত থেকে টনপ্রতি ১৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। হিলি স্থলবন্দরের সিআ্যন্ডএফ এজেন্টরা জানিয়েছেন, আমদানির অনুমতি পাওয়ার পর গত বৃহস্পতিবার এলসি খোলা হয়। এলসির বিপরীতে ভারতে আলুর টেন্ডার সম্পন্ন হলে আজ থেকে শুরু হয় আমদানী। এদিকে, দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। আমদানি আরও বাড়লে বাজারে বাড়বে সরবরাহ।



