Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

নেপালের বিপক্ষে দাপুটে জয়ে সেমির স্বপ্নে যুবরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুবরা। এই জয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশের।

বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে ১৪৮ বল থাকতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতে ব্যাট করে নেপাল ১৬৯ রানে অলআউট  হয়। দলটির হয়ে ডেভ কানাল ৩৫ ও বিশাল বিক্রম ৪৮ রান করেন। টাইগার যুবাদের রহনত দৌল্লা বর্ষণ চারটি ও পারভেজ জীবন তিনটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ওপেনার জিশান আলম ৪৩ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন। এছাড়া আরিফুল ইসলাম খেলেন ৩৮ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশ যুবারা ২৫.২ ওভারে জয় তুলে নেয়। সেমিফাইনালে যেতে বাংলাদেশের পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে।

আরএস

সংশ্লিষ্ট খবর

Back to top button