
গ্যাসের মিটার ভাড়া দ্বিগুণ করায় সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে গ্যাসের দাম না বাড়িয়ে কমানোর চিন্তা করতো সরকার।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, অযৌক্তিক কারণে গ্যাসের মিটার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রের বহিঃপ্রকাশ।
এসময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে সরকার দলীও বাহিনী।



