Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅন্যান্যঅপরাধ

সিরাজগঞ্জে তিন খুনের ঘটনায় মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাড়িতে পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল রাতে নিহত বিকাশের স্ত্রীর ভাই সুকমল সাহা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

তাড়াশ থানার (ওসি) নজরুল ইসলাম জানান,মামলার তদন্ত চলছে। শিগগিরই রহস্য উদঘাটন হবে এবং দায়ীদের গ্রেপ্তার করা হবে। পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই,সিআইডি ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে দুপুরে মরদেহ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতরা হলেন,ওই এলাকার মৃত কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার,তার স্ত্রী স্বর্না রাণী সরকার ও স্কুল পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button