Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি : গণপূর্তমন্ত্রী

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবেন বলেও জানান। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি রোধ ও সরকারি ভবন নির্মাণে অপচয় কমানোর চেষ্টা করা হবে । যেসব প্রকল্প বা প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রণালয়ের সচিব ও গৃহায়ণের চেয়ারম্যানের প্লট নিয়েছে এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, আইনের বাইরে যদি কিছু হয় এক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।

রাজউকে মসজিদের নকশা অনুমোদনের ক্ষেত্রে ঘুষ চাওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, রাজউকে ঘুষ দিয়ে যে মসজিদের অনুমোদন নিতে হয়েছে, সেখানে নামাজ পড়া নাজায়েজ হবে।  মানহীন ও অপ্রয়োজনীয় ভবন নির্মাণ বন্ধের কথাও জানান,উবায়দুল মোকতাদির চৌধুরী।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button