টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট: ওবায়দুল কাদের

টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দুর্নীতি সারাবিশ্বে রয়েছে। এসব সূচক নিয়ে চিন্তার কিছু নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত করে। জানমালের নিরাপত্তায় এ ধরণের কর্মকান্ড মেনে নেবে না সরকার।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের আগে অনেক সহ্য করেছে আর সহ্য করা হবে না। দলটি এ ধরণের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
জাতিসংঘের কংগ্রেসম্যানরা যে রিপোর্টের ভিত্তিতে বিবৃতি দিয়েছেন তা ভালোভাবে খতিয়ে দেখা উচিত। তারা ভুল তথ্যের ওপর এ অভিযোগ দিয়েছে বলেও জাননা ওবায়দুল কাদের।
এন আর/ বাংলা টিভি



