Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপি গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু: ওবায়দুল কাদের

বিএনপি গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   ওবায়দুল কাদের। দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না বলে জানান তিনি।  সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে । তাদের কালো পতাকা মিছিলের  অনুমতি  দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় । বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এ অপশক্তিকে আমরা প্রতিহত করব ।

শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য জানিয়ে তিনি বলেন,  আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, ২৮ অক্টোবর তারা প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলেনি।

আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অপশক্তিকে সহ্য করব না।

বিএনপি বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস গিলে ফেলে  তবে শেষ বিচারে তারা সফল হয়নি, বলেও জানান ওবায়দুল কাদের।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button