Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগনির্বাচনরাজনীতি

উপজেলা নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হলে দেশের জন্য ভালো হবে: আইনমন্ত্রী

আসন্ন উপজেলা নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হলে দেশের জন্য ভালো হবে- বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর শহরে মন্ত্রীর মায়ের নামে নবনির্মিত জাহানারা হক পাবলিক লাইব্রেরী উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীক ছাড়া হয় তাহলে মানুষের জন্য ভালো এবং এতে জনগণের চাওয়ার প্রতিফলন ঘটবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি যখন আগে দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন করেছিলো তখন কি তাদের নৈতিক পরাজয় হয়েছিলো?  এগুলো তাদের উদ্ভট মন্তব্য।

এসময় আইন মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন ও পৌর মেয়র গোলাম হাক্কানীসহ দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পরে তিনি পৌরসভার বিভিন্ন প্রকল্প কাজের উদ্ভোধন করেন।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button