Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনঅন্যান্যরাজনীতি

ভোটে জামানত হারানো প্রার্থীদের তালিকা চায় ইসি

শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্তদের আগামী ১০ কার্যদিবসের মধ্য তালিকা চেয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জরুরি ভিত্তিতে বিভাগীয় রিটার্নিং অফিস ও জেলা রিটার্নিং অফিসারের কাছে এই তথ্য চাওয়া হয়।

ইসির নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানতের অর্থ বাজেয়াপ্তকৃত প্রার্থীর নাম-ঠিকানা, অর্থের পরিমাণ ও সরকারি কোষাগারে জমা সংক্রান্ত তথ্যাদি সংযুক্ত ছক আকারে আগামী ১০ কার্যদিবসের মধ্যে হার্ডকপি ও সফ্ট কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৮ টি রাজনৈতিক দলের ১৫৩২ আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছিলো। সব মিলিয়ে নির্বাচনে এক হাজার ৯৬৯ প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে। তারমধ্য ২৮ টি রাজনৈতিক দলের মধ্য ২৩ টি রাজনৈতিক দলের সব প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button