Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

একমাত্র শেখ হাসিনাই সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার:  মেয়র তাপস

একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন। তিনি বোঝেন কার কি কষ্ট, কার কি বেদনা। সর্বাত্মকভাবে সেটা উপলব্ধি করেন বলেই সবসময় সাধারন মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিবেদিত করেছেন।

আপনাদের ভোটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে এই তীব্র শীতে যাতে আপনারা কষ্ট না পান সেজন্য উপহার হিসেবে এই কম্বল পাঠিয়েছেন।

একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে পাশে ছিলেন, আছেন এবং আগামীদিনেও থাকবেন ।  ১৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এর আগে  মেয়র তাপস হাতিরপুল বাইতুল মোমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী শাখার ৩য় তলার নতুন ভবনের উদ্বোধন করেন।

এন আর/  বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button