
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অনুভব করেছে রাজধানীবাসী। আবহাওয়া অফিস বলছে ঢাকায় সোমবার তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর এবং বদলগাছীতে ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস । ২২ জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যা মাসজুড়ে থাকবে। এছাড়া ১০ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নেমে যাওয়ায় উত্তরাঞ্চলের ১২ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে জেলা প্রশাসন।
যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা সহ রংপুর এবং রাজশাহীর সব জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব এলাকায় হাঁড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। বেশি বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ।
২৪ ও ২৫ জানুয়ারির দিকে ঢাকা বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়ে ঠান্ডা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।



