Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।  সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, চেক প্রজাতন্ত্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমি গভীরভাবে মূল্য দেই এবং আমি বিশ্বাস করি যে আমাদের দুই দেশের পারস্পরিক কল্যাণে আমরা এই সম্পর্ককে গভীর ও জোরদার করা অব্যাহত রাখব।’

পেত্র ফিয়ালা দ্বিপক্ষীয় পর্যায়ে এবং অভিন্ন স্বার্থের সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থায় সহযোগিতা আরও উন্নয়নে তার দেশের আগ্রহের বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করে আপনার কাজের সার্বিক সাফল্য কামনা করছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button