আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা দরকার ছিল: প্রধানমন্ত্রী

উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা দরকার ছিল বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, সেবার সুযোগ।
রোববার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দেশী বিদেশী ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারণ করতে পণ্যের বহুমুখীকরণের কথা বলেন। আমদানি ও রপ্তানিতে ভারসাম্য বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন তিনি। উদ্বোধনী পর্ব শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে বাণিজ্য মেলার স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।



