Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনআওয়ামী লীগরাজনীতি

নির্বাচনে মন্ত্রীপরিষদের ৪৫ সদস্যের নৌকার বড় প্রতিবন্ধকতা দলীয় স্বতন্ত্র প্রার্থীরাই

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার বর্তমান সদস্য ৪৮ জন। যার মধ্যে মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩ প্রতিমন্ত্রী। আর যেসব মন্ত্রীরা ভোটের মাঠে লড়ছেন তাদের জন্য এখন দলীয় স্বতন্ত্র প্রার্থীরাই বড় প্রতিবন্ধকতা তৈরি করেছেন। ফলে তাদের মধ্যে নির্বাচনের মাঠে চাপে রয়েছেন অনেকেই। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচন হলে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের অনেকে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে লড়ছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। চাঁদপুর-৩ আসনে নৌকা প্রার্থী শিক্ষামন্ত্রী দীপু মনির বিপরীতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল হক ভূঁইয়া। লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক।

নওগাঁ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়েছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী ও ৫ বারের ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমকে চাপে রেখেছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবদুল আউয়াল। গাজীপুর-২ আসনে শক্তিশালী দলীয় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন ও সাইফুল ইসলাম। এ আসনে নৌকা প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়াও শক্তিশালী দলীয় স্বতন্ত্র প্রার্থীর চাপে রয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button