Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যরাজধানী

র‌্যাকের সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন সদস্যরা।

সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দীকি, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সৈয়দ ঋয়াদ, অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ, দফতর সম্পাদক আলী তালুকদার , দৈনিক আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান কল্যাণ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, জনকণ্ঠের ফজলুর রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- সফিক শাহীন, সাইফুল ইসলাম মন্টু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও রফিক উজ্জামান।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অপরাংশের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলি শুভ।

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের ( র‍্যাক) বিদায়ী সভাপতি আহম্মদ ফয়েজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান, বর্তমান সহ-সভাপতি শামীম আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র‍্যাব) নেতৃবৃন্দসহ সিনিয়র সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button