Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

ঢাকায় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার  গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই মামলা দেয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত। তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়। তিনি আরও বলেন, বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button