Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটঅন্যান্যখেলাধুলাবাংলাদেশ

নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ।তিন ফরম্যাটেই তাদেরকে হারানোর স্বাদ পেল টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে একটিমাত্র টেস্ট জিতেছিলো লাল সবুজেরা। তবে, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জয় ছিল না। নেপিয়ারে আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে পেরেছিলো নাজমুল হোসেন শান্তর দল। এবার টি-টোয়েন্টিতেও সেই অপেক্ষার অবসান হলো।

টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন দাস। শেষ মুহূর্তে ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান।

সংশ্লিষ্ট খবর

Back to top button