Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগঅন্যান্যরাজধানীরাজনীতি

মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ৭১ সালে যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িক অপশক্তি এখনো ডালপালা মেলে আছে। এরা স্বাধীনতার শত্র এবং বিজয়কে সংহত করার পথে প্রধান বাধা। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিচ্ছে, দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১ এর চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনো পরাজিত হতে পারে না বলেও জানান ওবায়দুল কাদের

সংশ্লিষ্ট খবর

Back to top button