Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজাতীয় নির্বাচনরাজধানী

চতুর্থ দিনে ইসিতে আপিলের শুনানি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ দিনের মত নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। বুধবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
জাতীয় নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ২ হাজার ৭১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছিল। যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছিলেন ১৯৮৫ জন প্রার্থী। ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে থেকে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছিলেন।

এরআগে মঙ্গলবার ইসি ভবনে ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়। তৃতীয় দিনে ৬১ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয় ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুজনের আপিল। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সংশ্লিষ্ট খবর

Back to top button