Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা পেঁয়াজের অযৌক্তিক দাম নির্ধারণ করছে তাদের ব্যাপারে নজরদারি বাড়ানোর এবং আইনের আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সকালে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বিকেলে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে পণ্যটির দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। পাড়া-মহল্লার মুদির দোকানসহ পাইকারি বাজারেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রি হওয়ায় বিভিন্ন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার অভিযান চালানোর কারণে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন অনেক ব্যবসায়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button