Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠান

আমার চোখে বাংলাদেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আমার চোখে আজকের বাংলাদেশ ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

৮ ডিসেম্বর ‘দৈনিক এইদিন’র আয়োজনে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির স্টুডিওতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এতে অংশ নেন সারাদেশ থেকে আসা সহস্রাধিক প্রতিযোগী।

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়নের গল্পগাঁথা প্রায় ১১০০ ভিডিওর চিত্রের মাধ্যমে তুলে ধরেন তারা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা থেকে ফারজানা রহমান টুম্পা, ২য় স্থান অধিকার করেন রাঙামাটির মো. কাওসার এবং পটুয়াখালীর মো. মালেক মিঠু পান ৩য় পুরস্কার। জেলাভিত্তিক ক্যাটাগরিতে ৪২ জনকে দেওয়া হয় এ পুরস্কার। সেরা ভিডিও প্রস্তুতকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারী পান ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীর জন্য ছিল ২৫ হাজার টাকা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, তমা মীর্জা, সোহানা সাবা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা।

সংশ্লিষ্ট খবর

Back to top button