Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশরাজধানী

বৃষ্টিতে ভেসে গেল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দিন গড়াতে সেটি বাড়ল আরও। শেষ পর্যন্ত আর মাঠে গড়াতে পারল না একটি বলও। বৃষ্টিতে ভেসেই গেলো মিরপুর টেস্টের দ্বিতীয় দিন।  দুপুর ১টা ৫৪ মিনিটে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের তৃতীয় দিন আবহাওয়া ঠিক থাকলে আধঘণ্টা খেলা বেশি হবে। ম্যাচ শুরু হবে ৯টা ১৫ মিনিটে, দিনের শেষেও বাড়তি খেলা হবে ১৫ মিনিট। সবমিলিয়ে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে।
আগের দিন আলোকস্বল্পতায় খেলা আগে শেষ হয়। বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল সোয়া নয়টায়। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিনে পিচ থেকে কখনোই কাভার সরানো হয়নি।

ক্রিকেটাররা ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন আড্ডায়। দুয়েকজন অবশ্য ইনডোরে গিয়ে ব্যাটিং অনুশীলন করে আসেন। তবে মাঠে আর ক্রিকেট ফিরতে পারেনি। এরআগে বুধবার প্রথম দিন ছিল বোলারদের দাপট। দু দল মিলিয়ে এদিন ১৫ উইকেট নেন। বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়ে যায়। পরে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করে নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button