Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজধানীরাজনীতি

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বিএনপি ঘোষিত দশম দফার সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন।

কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানাসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button