Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলাবাংলাদেশরাজধানী

সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজে প্রথমটিতে ১৫০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মিরপুরের ঘরের মাঠে নেমেছে লাল-সবুজেরা।  অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে মিরাজ মুশফিকেরা ।

অন্যদিকে ব্ল্যাক-ক্যাপসদের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার।

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান (উইকেটক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button